ভারতের সংবিধানে বর্ণিত নাগরিকদের মৌলিক কর্তব্য গুলি লেখ? অধিকার ও কর্তব্য অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। কর্তব্য ছাড়া অধিকার ভোগ করা যায় না কারণ অধিকারের মধ্যে কর্তব্য নিহিত রয়েছে তাই ভারতের সংবিধানে মৌলিক অধিকারের সঙ্গে কর্তব্য লিপিবদ্ধ রয়েছে তবে 1976 সালে 42 তম সংবিধান সংশোধনীর দ্বারা সংবিধানের চতুর্থ অধ্যায়ের [৫১(ক)] নং ধারায় অন্তর্ভুক্ত করা হয়। এ ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়নের মৌলিক কর্তব্য গুলি দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারতের মৌলিক কর্তব্য গুলি প্রস্তুত করা হয়। বর্তমানে ভারতের মৌলিক কর্তব্য সংখ্যা 11 টি। এই মৌলিক কর্তব্য গুলি হল :- ১. সংবিধান মেনে চলা , সংবিধানের আদর্শ , প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। ২. যে সকল মহান আদর্শ স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল সেগুলোর প্রতি আনুগত্য দেখাতে ও অনুসরণ করতে হবে। ৩. ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতি কে সমর্থন ও রক্ষা করতে হবে। ৪. দেশ রক্ষা ও জাতীয় সেবা কার্যে আত্ম-নিয়োগের জন্য আহূত হলে সারা দিতে হবে। ৫. ধর্মগত, ভাষাগত, অঞ্চলগত বা শ্রেণীগত বিভেদের উর্ধে উঠে...